প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দুদু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক এস এম জিল্লুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ২০০৪ সালের ২১ ফেব্রুয়ারি নগরের বায়েজীদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলমকে টেক্সটাইল এলাকায় অতর্কিতভাবে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করেন দুদু মিয়া। এ সময় স্থানীয় জনতা একটি ধারালো ছুরিসহ তাঁকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হলে তদন্ত শেষে বায়েজীদ বোস্তামী থানা-পুলিশ ওই বছরের ৬ মার্চ অভিযোগপত্র দাখিল করে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম