প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ত্রিপুরার বিলোনিয়ায় একটি আদালত থেকে এক বাংলাদেশি পালিয়ে যাওয়ার পর অভিযান শুরু করে পুলিশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাজ্যের বিভিন্ন স্থানে অভিযানে গত ২৪ ঘণ্টায় সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকায় চারজন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা কোনো বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছেন। জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, চাকরির আশায় তাঁরা এসেছেন। সম্প্রতি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। ওই বাংলাদেশিদের সাব-ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। শুনানির সময় গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি পালিয়ে যান। ইউএনআই