সাত বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে ঢুকে পড়া সাত বাংলাদেশিকে গত মঙ্গলবার রাতে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপি সীমান্ত দিয়ে সোমবার সকালে তাঁরা অবৈধভাবে ভারতের বাঘমারা এলাকায় ঢুকলে টহলরত বিএসএফের সদস্যরা তাঁদের আটক করেন।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১১ ব্যাটালিয়নের পক্ষ থেকে গতকাল বুধবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার সকালে আটকের পর বিজিবি ও বিএসএফের অধিনায়ক ও সেক্টর অধিনায়ক পর্যায়ে আলোচনা হয়। পরে মঙ্গলবার রাত নয়টার দিকে তাঁদেরকে সীমান্ত পিলার ১১৪৯/৮এস দিয়ে বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।