সাত বিদেশিসহ আটজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে লটারি জেতার কথা জানিয়ে খুদে বার্তা দিয়ে প্রতারণার মামলায় গ্রেপ্তার করা সাত বিদেশিসহ আটজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার তাঁদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ওই আটজন হলেন নাইজেরিয়ার নাগরিক ওগোচুকুকুউ আলফ্রেড, আনুকও ডোনেটাস ইউয়েলর, চিডি ইবিউইকে, মিশেল ওনিডিকা নিনজি, ওবাম স্যামুয়েল চুকু ডুলু, হেনরি ইছিয়াক, আনায়ও ওগাগাবা ও বাংলাদেশি নাগরিক মো. আরিফুল ইসলাম। গত সোমবার রাতে মিরপুর ও দক্ষিণখান থেকে আটজনকে আটক করে র্যা ব। আদালত প্রতিবেদক