সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সাতটি বিভাগে আজ রোববার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া চট্টগ্রাম ও রংপুর বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে।
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।