প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত বিভাগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে বাংলা ও ইংরেজি বিষয়ে ২০০ নম্বরের শর্ত আরোপের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই শর্ত আরোপের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।