সাত ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ ২৮ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত সাত ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ ২৮ হাজার টাকা জরিমানা করে সাতটি মামলা নিষ্পত্তি করেছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকার উপপরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা শহরে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত শহরের বটতলার কোহিনুর হোটেল ও সুইটমিট দোকানে গিয়ে দেখতে পান নোংরা পরিবেশে খাওয়ার অনুপযোগী মিষ্টি ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। এ অপরাধে কোহিনুর হোটেলের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে শহরের স্টেশন সড়কের জয়কালী রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, ইষ্টিকুটুম রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরে শহরের তন্নী-মুন্নি ফুড প্রোডাক্টস ফ্যাক্টরিতে গিয়ে দেখতে পান মেয়াদ উত্তীর্ণ ১১ মাস আগের ময়দা দিয়ে রুটি, বিস্কুট ও অন্যান্য খাদ্যদ্রব্যাদি তৈরি করা হচ্ছে। এ অপরাধে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।