সাত ব্যবসায়ীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেজাল খাদ্য বিক্রির অভিযোগে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহরের সাত ব্যবসায়ীকে মোট ৫ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব এই জরিমানা আদায় করেন। যাঁদের জরিমানা করা হয়েছে, তাঁরা হলেন উপজেলা শহরের ভাই ভাই হোটেলের মালিক নায়েব আলী, নিরিবিলি হোটেলের মালিক আইয়ুব আলী, ফলের দোকানি মতিয়ার রহমান ও আলম মুন্সি, মাছ ব্যবসায়ী আবুল কালাম, ইব্রাহীম আলী ও মজিবর রহমান।
সাদুল্যাপুরের ইউএনও আহসান হাবিব জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসার রেজিস্ট্রেশন না থাকা এবং ওজনে কম দেওয়ার কারণে তাঁদের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।