সাত ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতকড়া ও ওয়াকিটকি নিয়ে ডিবি পুলিশ (গোয়েন্দা পুলিশ) সেজে প্রতারণার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে, গতকাল শুক্রবার রাতে মতিঝিল থেকে আরও দুই ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র জানায়, বুধবার রাত নয়টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে সাতজন এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে ওঠায়। তারা ওই লোকের কাছ থেকে টাকা ও মুঠোফোন কেড়ে নিয়ে পথে নামিয়ে দেয়। পরে ওই ব্যক্তি এ ঘটনাটি র‌্যাব-১-এর কার্যালয়ে জানান। র‌্যাব-১-এর একটি দল ভুয়া ডিবি পুলিশ ফয়সাল আমিন, লোকমান হোসেন, শাহ মজিবর রহমান, মুস্তাক আহমেদ, বশির, সোহেল ও রফিককে আটক করে। উত্তরা থানার ওসি খন্দকার রেজাউল হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া সাত ভুয়া ডিবি পুলিশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।