সাত মামলায় জামিন মিন্টুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে পুলিশের করা সাতটি মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টুর জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন।
এর আগে মিন্টু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানিতে মিন্টুর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, আবদুল আওয়াল মিন্টু রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি গুরুতর অসুস্থ। তাঁকে জামিন দেওয়া হোক।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম খান জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত মিন্টুর জামিন মঞ্জুর করেন।