প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার সাতটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে রফিকুল ইসলাম মিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আইনজীবীরা জানান, জামিন পাওয়া সাতটি মামলা রাজধানীর মিরপুর, পল্লবী, পল্টন ও মতিঝিল থানার। রফিকুল ইসলাম মিয়া ২৮টি নাশকতার মামলার আসামি। এ নিয়ে ২২টি মামলায় জামিন পেলেন তিনি। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।