সাত মামলায় মৃধার জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগে দুর্নীতির অভিযোগে করা সাত মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের বরখাস্ত মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, রেলে নিয়োগে দুর্নীতির অভিযোগে ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা সাতটি মামলায় জামিনের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
সরকারি কৌঁসুলি বলেন, ২০১২ সালের ৯ এপ্রিল টাকার বস্তা নিয়ে যাওয়ার পথে মৃধা আটক হন। পরে দুদক অনুসন্ধান করে নিয়োগে দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে অন্তত ১৪টি মামলা করে। মৃধা বর্তমানে কারাগারে।