সাত মাস পর ভোট পুনর্গণনার আদেশ দিলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি পৌরসভা নির্বাচনের সাত মাস পর মেয়র পদপ্রার্থীদের ভোট পুনর্গণনার আদেশ দিয়েছেন আদালত। ঝালকাঠির নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. হাবিবুর রহমান সিদ্দিকী গত মঙ্গলবার এ আদেশ দেন।গত ২৪ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন আট হাজার ৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিয়াকত আলী তালুকদার পেয়েছিলেন ছয় হাজার ২৩৭ ভোট। ভোট কারচুপির অভিযোগ এনে ফল বাতিলের দাবিতে লিয়াকত গত ২৮ এপ্রিল ঝালকাঠির নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। শুনানি শেষে আদালত গতকাল ভোট পুনর্গণনার রায় দেন। ১৬ নভেম্বর ঝালকাঠির নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ-১-এর আদালতে ভোট পুনর্গণনা করা হবে।