সাত মাসেও খোঁজ মেলেনি মানসিক রোগী জাফরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন জাফর (২২) নামের এক যুবক। গত ৩১ জানুয়ারি ঢাকার ১৯৬/৪ পূর্ব রামপুরার বাসা থেকে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। তিনি মানসিক ভারসাম্যহীন। এ ব্যাপারে রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৪৯। জাফরের পরিবার জানায়, গত বছর মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডার চর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে দুই যুবক তাঁর ছেলের মাথায় আঘাত করে। এরপর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পরে তাঁকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকি ৎ সা দেওয়া হয়। কোনো সহূদয়বান ব্যক্তি তাঁর খোঁজ পেলে উল্লিখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।