সাত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে সাত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার চকধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংসদ হাবিবর রহমান। শেরপুর জুয়েল ক্যাপ ডিপো এই সংবর্ধনার আয়োজনে করে। মো. জুয়েল আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ হাবিবর রহমান, সুঘাট ইউপির চেয়ারম্যান আবু সাঈদ, মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান জিন্না প্রমুখ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি চকধুলী গ্রামের সাতজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।