সাত রেস্তোরাঁকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও হালিশহর এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের কারণে সাতটি রেস্তোরাঁকে এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিনভর এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন। বিশুদ্ধ খাদ্য আইনে এ জরিমানা করা হয়।
সূত্র জানায়, অভিযানে আগ্রাবাদ সেভ্রন স্পাইস রেস্তোরাঁকে ২০ হাজার টাকা, বিটি রোডের রিয়াজ হোটেলকে ৩০ হাজার, স্টার হোটেলকে ১০ হাজার, ঝলক হোটেলকে ২০ হাজার, কাশেম হোটেলকে ২০ হাজার, হালিশহরের ক্যাফে আয়েশাকে ৩০ হাজার ও ক্যাফে মেহরাজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন বলেন, হোটেলগুলোর পরিবেশ খুবই নোংরা ও অস্বাস্থ্যকর। তাই জরিমানা করা হয়েছে।