সাত রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রার সময় বিজিবির সদস্যরা ট্রলারসহ মিয়ানমারের সাত রোহিঙ্গা নাগরিককে আটক করেছেন। রোহিঙ্গাদের গত মঙ্গলবার রাতে টেকনাফ থানার পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক রোহিঙ্গারা হলেন: মিয়ানমারের মংডু শহরের বাসিন্দা মো. জাবের (৫৫), তাঁর ছেলে মো. এনায়েত উল্লাহ (২৫), সুলতান আহমদ (২০), মো. ইউছুপ (৫০), আবদুর রহিম (৩০), মো. রশিদ (২৮) ও জয়নাল আহমদ (১৩)। সুলতান আহমদ বলেন, ২০ থেকে ৩০ হাজার টাকা দালালদের হাতে তুলে দিয়ে তাঁরা সমুদ্রপথে ট্রলারে করে মালয়েশিয়া যাচ্ছিলেন। রওনার আগে বিজিবির হাতে ধরা পড়েন। টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান এর সত্যতা নিশ্চিত করেন। ২২ দালালের বিরুদ্ধে মামলামালয়েশিয়ায় আদম পাচারকারী ২২ দালালের বিরুদ্ধে গতকাল বুধবার টেকনাফ থানায় একটি মামলা করা হয়েছে। বিজিবির শাহপরীর দ্বীপ বিওপির চৌকির টহল কমান্ডার আবদুল মুনাফ বাদী হয়ে এই মামলা করেন। মামলায় অভিযুক্ত দালালেরা হলেন: টেকনাফের শাহপরীর দ্বীপের মো. জাবের, দক্ষিণ পাড়ার মো. ইলিয়াছ, মো. শফিক, মো. জাফর, ঘোলাপাড়ার মো. আবদুল্লাহ, মিস্ত্রিপাড়ার শামসুল আলম, নুরুল আলম, এনায়েত উল্লাহ, মো. সেলিম, মো. হোসেন, জাফর আহমদ, নুর হোসেন, মো. হাসান, বাজারপাড়ার ধলু হোসেন, কোনারপাড়ার মো. হাসান, ডাঙ্গরপাড়ার দেলোয়ার হোসেন, পশ্চিমপাড়ার মো. ফিরোজ, মাঝরপাড়ার ফয়েজুর রহমান, শাহাব মিয়া, মো. সব্বির, কামাল হোসেন ও দলিল আহমদ। টেকনাফ থানার ওসি মোহামঞ্চদ ফরহাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, দালালদের ধরার চেষ্টা চলছে। ট্রলারডুবির পর সব দালাল আত্মগোপন করেন।