প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনার বগুলার খাল এলাকায় একটি যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে প্রায় সাত লাখ চিংড়িপোনা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ইউএনও আবুল হাসনাত মো. মাঈন উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. রাশেদ নিজাম চৌধুরী জানান, হাতিয়া থেকে যাত্রীবাহী একটি ট্রলারে করে বিপুল পরিমাণ চিংড়িপোনা নোয়াখালীর দিকে নেওয়া হচ্ছে—এ খবরে অভিযান চালানো হয়। অভিযানে সাতটি ড্রামভর্তি প্রায় সাত লাখ চিংড়িপোনা জব্দ করা হয়; যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা। পরে চিংড়িপোনাগুলো হাতিয়া চ্যানেলে মেঘনায় অবমুক্ত করা হয়।