প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বুধবার রাতে গজারিয়া উপজেলার বাহির ভাটেরচর গ্রামের মনির হোসেন ও সুজন মিয়ার বাড়ির চারটি বসতঘরে ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা এ সময় নগদ দেড় লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার, দুটি ল্যাপটপ, একটি রঙিন টেলিভিশনসহ সাত লক্ষাধিক টাকার মালপত্র লুটে নেয়।দুই পরিবারের সদস্যরা জানান, সেহরি খাওয়ার সময় ঘরের বাইরে এলে ১৫-২০ জন ডাকাত অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে সবকিছু লুটে নিয়ে ইঞ্জিন নৌকাযোগে পালিয়ে যায়। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া গতকাল জানান, ডাকাতির বিষয়ে কেউ অভিযোগ করেনি।