সাত শিক্ষক বরখাস্ত ক্লাস বর্জন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলন করার জের ধরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজের সাতজন শিক্ষককে গত বুধবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে ছাত্র ও শিক্ষকেরা ১১ জুন থেকে ক্লাস বর্জন অব্যাহত রেখেছেন। কলেজ সূত্রে জানা যায়, শিক্ষার পরিবেশ নষ্ট করার অভিযোগে কর্তৃপক্ষ ১১ জুন কলেজের ১১ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়। তাঁদের মধ্যে সাতজন শিক্ষক ওই নোটিশ গ্রহণ না করায় কর্তৃপক্ষ গত বুধবার (১৫ জুন) তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করে। বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন—আশরাফুল ইসলাম (রাষ্ট্রবিজ্ঞান), সুব্রত মৈত্র (মার্কেটিং), প্রবাল কুমার (ইংরেজি), মোশাররফ হোসেন সরদার (কৃষি), বীরেন্দ্রনাথ দেবনাথ (মনোবিজ্ঞান), আবদুল মতিন (ক্রীড়া) ও সিদ্দিকুর রহমান (কৃষি)। অধ্যক্ষ মাজেদুর রহমান বলেন, ‘বরখাস্ত হওয়া সাতজন শিক্ষক কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন। তাঁরা কলেজে যাওয়া-আসা করলে কলেজ অচল হয়ে যাবে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’