সাত সচিবকে জ্যেষ্ঠ সচিব করা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের আরও সাতজন সচিবকে সিনিয়র (জ্যেষ্ঠ) সচিব করা হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।
নতুন সাত জ্যেষ্ঠ সচিব হলেন: বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, ভূমিসচিব শফিউল আলম, পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল্লাহ আল মামুন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোজাম্মেল হক খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ, স্থানীয় সরকারসচিব মনজুর হোসেন এবং জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, নতুন জ্যেষ্ঠ সচিবেরা বর্তমানে যে পদে আছেন, সে পদেই থাকবেন।
এর আগে ২০১২ সালের জানুয়ারিতে সচিবদের এক ধাপ ওপরে ‘সিনিয়র (জ্যেষ্ঠ) সচিব’ নামে জনপ্রশাসনে আটটি নতুন পদ সৃষ্টি করে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত আটজন সচিবকে পদায়ন করা হয়েছিল। তাঁদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন।