প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারীতে সাত সাংবাদিক গত শুক্রবার স্থানীয় রেস্তোরাঁয় খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। রাত আটটার দিকে উপজেলা প্রেসক্লাবে সভা শেষ করে তাঁরা সদরের চৌরাস্তার একটি রেস্তোরাঁয় খেতে যান। সেখানে তাঁরা রুটি, ডিম, ডাল, ভাজি খান। কিন্তু রাতে সব সাংবাদিকের পেটে সমস্যা দেখা দেয়। অসুস্থ সাংবাদিকেরা হলেন কাজী আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, রেজাউল করিম, নুর ইসলাম, তৈয়বুর রহমান, এম এম জামান ও অয়ন কুমার বিশ্বাস।