সাত হত্যায় জড়িতদের প্রমাণ সাপেক্ষে শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত হত্যার সঙ্গে যারা জড়িত, তাদেরকে প্রমাণ সাপেক্ষে শাস্তি দেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন, তাই এ বিষয়ে বেশি কিছু বলতে পারছি না। গতকাল
বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে বলেন, আগামী জুন মাসের মধ্যে আপনাদের দাবিদাওয়াবিষয়ক প্রকল্পটি পাস করা হবে।
অনুষ্ঠানে আসাদুজ্জামান খান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম মাদারীপুর-৩ আসন থেকে সাংসদ নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা দুজন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা।