প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে কত শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে জড়িত, এর সঠিক কোনো পরিসংখ্যান নেই। শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে আনতে সরকারের পাশাপাশি কয়েকটি বেসরকারি সংস্থাও কাজ করছে। তাদের হিসাবে নগরের ৪১টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ডে সাত হাজারেরও বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত রয়েছে। সঠিক পুনর্বাসন ছাড়া এই শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে আনা সম্ভব নয়।
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদ্যাপন পরিষদ চট্টগ্রাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন উপলক্ষে দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।