সাতকানিয়া মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া মাদার্শা ইউনিয়ন আওয়ামী ল​ীগের সম্মেলন উদ্বোধন করেন অতিথিরা
সাতকানিয়া মাদার্শা ইউনিয়ন আওয়ামী ল​ীগের সম্মেলন উদ্বোধন করেন অতিথিরা

সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ৭ আগস্ট বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব।
মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহারুল হক সিকদারের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাংসদ আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আ ক ম সিরাজ, মির্জা কচির উদ্দিন, নুরুল আবছার চৌধুরী, আবু সুফিয়ান ও আ ম ম মিনহাজুর রহমান। বক্তব্য দেন বশির আহমেদ চৌধুরী, দেলোয়ার হোসেন, আহমদ সাইফুদ্দিন, মোজাম্মেল হক, প্রদীপ কুমার চৌধুরী, ফয়েজ লিটন প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে নুরুল হক সভাপতি ও হামিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।