সাতকানিয়ায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম রসুলাবাদে গতকাল মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডে ছয়টি বসতবাড়ি পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। আগুনে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।