সাতকানিয়ায় আগুনে পুড়েছে সাত বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। গত বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া হাতিয়ারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
আগুন নেভাতে গিয়ে কামাল (২৫) ও শহীদ (২৩) নামের দুই ব্যক্তি আহত হয়েছেন।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন মো. তৌহিদ, আবুল হাশেম, মো. হাসান, কবির আহমদ, জসিম উদ্দিন, নুরুল ইসলাম ও ফজল কবির।
ক্ষতিগ্রস্ত লোকজন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে আবুল হাশেমের রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত মো. তৌহিদ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই সাতটি বসতঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতার কারণে আগুন পাশের অন্য বসতঘরগুলোতে ছড়াতে পারেনি। তিনি বলেন, আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।