সাতকানিয়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া পৌরসভার ১৪৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে চরপাড়া উন্নয়নমূলক সংগঠন। ২৯ জানুয়ারি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র–সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২০১৫ সালের পিএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাগির হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইফুল আলম।
আরও বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, চট্টগ্রাম জেলা বিএনপির প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক
সম্পাদক মিজানুর রহমান, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মোর্শেদ প্রমুখ।