সাতকানিয়ায় পিকআপ ভ্যান খাদে, আহত ১৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের সাতকানিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া আদর্শ উচ্চবিদ্যালয় এলাকায় গতকাল বুধবার বিকেলে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান খাদে পড়ে গেলে এক ইউপি সদস্যসহ ১৪ জন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের কেঁওচিয়া আদর্শ উচ্চবিদ্যালয় এলাকায় কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাস যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় পিকআপ ভ্যানের যাত্রী সাতকানিয়ার আমিলাইষ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মামুনুর রশিদসহ (৩২) আহত হন ১৪ জন। দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোতালেব প্রথম আলোকে বলেন, বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে বাস ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।