সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কুণ্ডুরকুল এলাকায় গতকাল রোববার বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি মারা গেছেন।
মৃত আবছার উদ্দিন চৌধুরীর (৫৬) বাড়ি ধর্মপুর ইউনিয়নের আলমগীর চৌধুরীপাড়ায়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে ১৪টি বন্য হাতির একটি পাল কুণ্ডুরকুল এলাকার লোকালয়ে নেমে এলে আবছার অনেকের সঙ্গে হাতির পাল দেখতে যান। এ সময় তিনি হাতির পায়ের তলায় পিষ্ট হন। আবছারকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আবছার সেখানে মারা যান।