সাতকানিয়ায় বাস উল্টে আট যাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বাস উল্টে দুই শিক্ষার্থীসহ আট যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আন্ধারমার দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ রাসেল। তাঁরা দুজন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী। আহত অন্য যাত্রীরা হলেন: মো. জিয়াদ, রিয়াদুল হক, জসিম উদ্দিন, সামশুল ইসলাম, কল্পনা নাথ ও ফাতেমা বেগম। তাঁদের স্থানীয় ক্লিনিক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাওসার চৌধুরী জানান, গাড়ির চালক ও সহকারী পলিয়ে গেছেন। গাড়িটি থানা হেফাজতে রাখা হয়েছে।