সাতকানিয়ায় শিবির কর্মীসহ গ্রেপ্তার ২২
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুজন শিবির কর্মীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২২ আসামিকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাহফুজুর রহমান (২৪), খোরশেদ আলম (২৯), দেলোয়ার হোসেন (৩২), মো. মিজান (৩০), মহিউদ্দিন কচি (২৭), মো. ফিরোজ আহমদ (৩৫), জসিম উদ্দিন (৩০), জামাল হোসেন (২৬), ওসমান গণি (৫০), মীর আহমদ (৭৫), মোজাফ্ফর আহমদ (৫৬), প্রদীপ দাশ (৩৫), সিরাজুল ইসলাম (৪৬), আবুল হোসেন (৭০), আবদুল খালেক (৩৭), মো. ইউনুচ (৪৩), মোস্তাক মিয়া (৪০), হারুনুর রশিদ (৪৮), জাকির হোসেন (২৮), আবুল কালাম (৫০), আবদুল মাবুদ (৪৫), মফিজ উদ্দিন (৩৮)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সাতকানিয়া থানায় দায়ের করা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।