সাতকানিয়া অভিমুখী লংমার্চের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া অভিমুখে লংমার্চ সফল করতে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ প্রস্তুতি নিতে শুরু করেছে।
এর অংশ হিসেবে স্থানীয় নেতারা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতা চেয়েছেন।
নগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের ব্যাপারে নগর আওয়ামী লীগের নেতারা আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতার আশ্বাস দিয়েছি।’