সাতকানিয়া-লোহাগাড়ায় শতকোটি টাকার উন্নয়নকাজ করেছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া-লোহাগাড়ায় গত পাঁচ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রায় ১০০ কোটি টাকা খরচ করেছে সরকার।

সড়কের উন্নয়ন, নতুন সড়ক ও সেতু-কালভার্ট নির্মাণ এবং স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরের ব্যাপক উন্নয়ন হয়েছে এ সময়ে।

২৪ অক্টোবর দুপুরে লোহাগাড়া জমিদারপাড়া সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম এসব কথা বলেন।

মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন খোরশেদ আলম চৌধুরী, সালাহ উদ্দিন, আবু তালেব, আবু ইউসুফ, আবদুল হামিদ, মোরশেদ আলম চৌধুরী, মিয়া মো. শাহজাহান, ইমন চৌধুরী, জহির উদ্দিন, আবদুল হামিদ, রিদুয়ানুল হক, মোরশেদুল হাসান প্রমুখ।