সাতকানিয়ার তিনটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষের তালায় সুপার গ্লু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে স্কুল বন্ধ রাখার জন্য সাতকানিয়ার তিনটি বিদ্যালয়ের সব কটি কক্ষের তালায় সুপার গ্লু লাগিয়ে দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ পরে তালা ভেঙে এসব বিদ্যালয় খোলে। এ কারণে বিদ্যালয়গুলোর ক্লাস কার্যক্রম শুরু হয় অন্য দিনের চেয়ে কয়েক ঘণ্টা পরে।বিদ্যালয়গুলো হচ্ছে: সাতকানিয়া আদর্শ উচ্চবিদ্যালয়, সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও মীর্জাখীল উচ্চবিদ্যালয়। সাতকানিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, শ্রেণী কার্যক্রম শুরুর আগে দপ্তরি অফিস ও শ্রেণীকক্ষের তালা খুলতে গিয়ে দেখতে পান, প্রতিটি দরজার তালার মধ্যে সুপার গ্লু ঢেলে চাবি প্রবেশের স্থান আটকে দেওয়া হয়েছে। পরে তালা ভাঙার লোক এনে শ্রেণী কার্যক্রম চালু করি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কান্তি পাল জানান, হরতাল পালনকারীরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষের তালা সুপার গ্লু দিয়ে নষ্ট করে দিয়েছে।