সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে আজ উপনির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে আজ বুধবার উপনির্বাচন। গত ২৫ ডিসেম্বর রাতে এই ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। নির্বাচনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে নিহত নুরুল আবছারের স্ত্রী তসলিমা আক্তারও রয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি থেকে ইস্তফা দেন। সাতকানিয়া উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই ইউনিয়নে ভোটারসংখ্যা ১০ হাজার ৩৯০ জন।