সাতকানিয়ার ১৬ ইউপির চেয়ারম্যান শপথ নিয়েছেন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানরা গতকাল রোববার শপথ নিয়েছেন।
চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
গতকাল শপথ নেন চরতি ইউপির চেয়ারম্যান মো. রেজাউল করিম, খাগরিয়ার আকতার হোসেন, নলুয়ার তসলিমা আকতার, কাঞ্চনার রমজান আলী, আমিলাইষের এইচ এম হানিফ, মাদার্শার আ ন ম সেলিম, পশ্চিম ঢেমশার আবু তাহের জিন্নাহ, ঢেমশার রিদুয়ান উদ্দিন, কেঁওচিয়ার মনির আহমদ, কালিয়াইশের হাফেজ আহমদ, ধর্মপুরের মো. ইলিয়াছ চৌধুরী, বাজালিয়ার তাপস কান্তি দত্ত, পুরানগড়ের আ ফ ম মাহবুবুল হক সিকদার, ছদাহার মো. মোসাদ হোসাইন চৌধুরী, সাতকানিয়া সদরের মো. নেজাম উদ্দিন ও সোনাকানিয়ার নুর আহমদ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরী, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ।