সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ২০টি ঘর পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের নতুন চরখাগরিয়া এলাকায় গত শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার দিবাগত রাত তিনটার দিকে স্থানীয় আলী আহমদের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ২০টি ঘর পুড়ে যায়। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় জনতার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন, অগ্নিকাণ্ডে নগদ দুই লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, মূল্যবান আসবাব, অন্যান্য মালসহ প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।