সাতকানিয়ায় অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগে অটোরিকশা মালিক ও চালকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার রাতে পুলিশ ও অটোরিকশা মালিক-চালক সমিতির নেতাদের বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
উপজেলার শাহ বকসু ফকির অটোরিকশা মালিক সমিতির সভাপতি নুরুল আমিন বলেন, রোজা ও ঈদের সময় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে এবং পুলিশের সঙ্গে আলোচনার পর অনির্দিষ্টকালের এই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ভুল-বোঝাবুঝির কারণে অটোরিকশা মালিক-শ্রমিকেরা ধর্মঘট ডেকেছিল। বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।