সাতকানিয়ায় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া এলাকা থেকে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় পুলিশ এক অভিযান চালিয়ে মোহাম্মদ ফারুক (৩২), মামুনুর রশিদ (৩২) ও মোহাম্মদ সেলিম (২৮) নামের তিন ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি দেশি এলজি ও চারটি তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, ডাকাত ফারুকের বিরুদ্ধে সাতকানিয়া থানায় অস্ত্র আইনে তিনটি ও দুটি ডাকাতি এবং সেলিম ও মামুন উভয়ের বিরুদ্ধে দুটি করে ডাকাতি মামলা আছে। তারা কয়েক দিন আগে জামিনে বেরিয়ে এসে আবার ডাকাতিতে জড়িয়ে পড়েছে।