সাতকানিয়ায় আগুনে পুড়েছে ১৪টি ঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া গোবিন্দপাড়া এলাকায় আগুনে ১৪টি বসতঘর পুড়ে গেছে। গতকাল রোববার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১৪টি কাঁচা বসতঘর পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। দমকল বাহিনী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।