সাতকানিয়ায় আগুনে পুড়েছে ২০ ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে গত সোমবার দিবাগত রাতে আগুনে ২০টি বাড়ি পুড়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, বৈদ্যুতিক সামগ্রী ও কাপড়-চোপড়সহ প্রায় ৭০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। আগুনের খবর পেয়েও তা নেভাতে যেতে পারেননি সাতকানিয়া উপজেলা ফায়ার সার্ভিসের লোকজন। সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, ‘আগুন লাগার খবর আমরা পেয়েছি। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির রায় ঘোষণার দিন দুর্বৃত্তদের হামলায় দুটি গাড়িই বিকল হয়ে গেছে। চট্টগ্রাম বিভাগীয় কারিগরি কারখানায় গাড়িগুলো মেরামতের জন্য পাঠিয়ে দেওয়ায় আমরা তাত্ক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে পটিয়া থেকে সকালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পানি ছিটায়। আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে চুলা থেকে এর সূত্রপাত হয়েছে।’