সাতকানিয়ায় আগুনে পুড়েছে ৪ দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মাস্টারহাট এলাকায় গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে৷
পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে দুটি চায়ের দোকান, একটি মুরিগর দোকান ও একটি আসবাবের দোকান৷ ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা হলেন কুতুব উদ্দিন, ওসমান গণি, নূর মোহাম্মদ ও আবু তালেব৷