সাতকানিয়ায় জামায়াত নেতাসহ ছয়জন গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা, বাজালিয়া ও সোনাকানিয়া এলাকায় গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতায় জড়িত থাকার অভিযোগে এক জামায়াত নেতাসহ ছয় জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জামায়াত নেতা হলেন মাওলানা মোহামঞ্চদ ইউনুচ (৫০)। তিনি উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল চৌধুরীপাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে। গ্রেপ্তার অন্য জামায়াত-শিবিরের কর্মীরা হলেন ছদাহা ইউনিয়নের আফজল নগর এলাকার মৃত আবদুল মোনাফের ছেলে মো. মফিজুর রহমান (৩৮), একই ইউনিয়নের দক্ষিণ ছদাহা এলাকার মো. আবুল কাসেমের ছেলে মো. মহিউদ্দিন (২০), বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকার মৃত বশির আহমদের ছেলে আবুল মকসুম সিকদার (৫৫), একই এলাকার মোজাহের মিয়ার ছেলে মো. ফরিদ আহমদ (৩৮) ও একই এলাকার শামসু মিয়ার ছেলে আবদুল জব্বার (২৮)।