সাতকানিয়ায় জামায়াতের আমির গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ঢেমশা ইউনিয়ন জামায়াতের আমির মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা-পুলিশ। তিনি উত্তর ঢেমশা বোর্ড অফিস এলাকার মৃত সুলতান আহমদের ছেলে। গতকাল শুক্রবার দুপুর ১২টার সময় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল লতিফ জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ঢেমশা এলাকা থেকে জামায়াত নেতা মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।