সাতকানিয়ায় জামায়াতের কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া থানা-পুলিশ কাঞ্চনা ইউনিয়নে গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ইলিয়াছ (২৪) নামে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে। তিনি কাঞ্চনা ইউনিয়নের মোজাফ্ফর আহমদের ছেলে। সাতকানিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক মো. জাফর জানান, থানার উপপরিদর্শক জৌলুস খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাঁর বাড়ির কাছাকাছি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা সাঈদীর ফাঁসির রায় ঘোষণার দিন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলার তালিকাভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে।