সাতকানিয়ায় ট্রাক চাপায় শিশু নিহত, মা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির মা গুরুতর আহত হন। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরুয়া বিনতে জামাল (৫) নলুয়া ইউনিয়নের তালতল গ্রামের সৌদি আরবপ্রবাসী জামাল উদ্দিনের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বুলু আকতার তাঁর মেয়ে আরুয়াকে সঙ্গে নিয়ে মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে আরুয়ার মৃত্যু হয়। গুরুতর আহত বুলু আকতারকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র ভৌমিক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরপর স্থানীয়
লোকজনের সহায়তায় ট্রাকসহ চালক আমিনুল ইসলামকে আটক করা হয়েছে।