সাতকানিয়ায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব ধর্মপুর গ্রামে গতকাল মঙ্গলবার ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ও চালককে পিটুনি দেয়। জানা গেছে, শিশুটির নাম মো. ইফতেখার হাবিব (৪)। সে পূর্ব ধর্মপুর গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী হাবিবুর রহমানের ছেলে। দুর্ঘটনার সময় শিশুটি বাড়ির কাছে রাস্তার পাশে খেলছিল। ট্রাকচাপায় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকে ইটভাটার মাটি বোঝাই ছিল।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ জানান, দুর্ঘটনার পর গ্রামের মানুষ জড়ো হয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া তারা চালকককে পিটুনি দেয়। তবে পরে চালক পালিয়ে গেছে।