সাতকানিয়ায় ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বাহার উদ্দিন (৩০) নামের একাধিক ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁকে উপজেলার গাটিয়াপাড়া এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, বাহার সাতকানিয়া থানার তালিকাভুক্ত ডাকাত। তাঁর বিরুদ্ধে সাতকানিয়া থানায় দুটি ও লোহাগাড়া থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।