সাতকানিয়ায় তিন এইচএসসি পরীক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার পাঠানীপুল এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে সিএনজিচালিত অটোরিকশা উল্টে তিনজন এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।
আহত পরীক্ষার্থীরা হলো মো. মিনহাজুর রহমান, মো. শোয়াইব ও মো. সোলাইমান। তারা একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষায় অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিনজন পরীক্ষার্থী কেরানীহাট থেকে একটি অটোরিকশাযোগে করে জাফর আহমদ চৌধুরী কলেজ কেন্দ্রে যাচ্ছিল। পাঠানীপুল এলাকায় আরেকটি অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে ওই অটোরিকশাটি উল্টে যায়। এতে ওই তিনজন আহত হয়।